1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামালপুরে দুইটি স্টেডিয়াম উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ মার্চ, ২০২১

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, নিউজিল্যান্ডের স্টেডিয়ামগুলো আমাদের বাংলাদেশের স্টেডিয়ামের মতো এতো সুন্দর স্টেডিয়াম নয়, তাদের চেয়েও অনেক সুন্দর আমাদের স্টেডিয়াম। আমাদের স্টেডিয়ামগুলোতে সুন্দর সেড, সুন্দর গ্যালারি, অনেক সুন্দর মাঠ রয়েছে। আমরা যে স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি তা আন্তর্জাতিকমানের স্টেডিয়ামের চাইতে কোন অংশে কম নয়।

রবিবার বিকালে জামালপুরে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত দুইটি স্টেডিয়াম মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম ও মির্জা আজম হ্যান্ডবল স্টেডিয়াম এবং মুজিবশতবর্ষ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামালপুর মুজিব শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি, জেলা প্রশাসক মুর্শেদা জামান, পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, জামালপুর পৌর মেয়র ছানুয়ার হোসেন ছানু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি