1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

জামালপুরে দায়ের করা মামলায় আবু সাঈদ চাঁদকে কারাগারে পাঠিয়েছে আদালত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় জামালপুরে দায়ের করা মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে জামালপুর দ্রুত বিচার আদালতের বিচারক তানভীর আহমেদ এই আদেশ দেন।

এর আগে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে আদালতে আনা হলে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয় আদালত।

এই মামলায় বাকী ৬ জন আসামীর মধ্যে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন জামিনের আবেদন করলে তাদের জামিন মঞ্জুর করেন বিচারক। বাকীরা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে রয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়াতে বিএনপির এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।

এছাড়া জামালপুরে বিএনপির এক সমাবেশে বক্তব্য দিয়ে ভীতিকর পরিবেশ তৈরীর অভিযোগ এনে গত ২৩ মে আবু সাঈদ চাঁদ, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সসহ ৭ বিএনপি নেতার বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি