1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

জামালপুরে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্য আটক, উদ্ধার ৯৬৩ সিম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

ঈদ ও ছুটির মৌসুমকে কেন্দ্র করে ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪। অভিযানে বিপুল সংখ্যক মোবাইল সিম, একাধিক মোবাইল ফোন এবং বিভিন্ন রুটের ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৫ মে) বিকেল পৌনে ৪টার দিকে জামালপুর সদর উপজেলার দাপুনিয়া গ্রামের পুরাতন জামে মসজিদ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক দুজন হলেন জামালপুর সদর উপজেলার বাসিন্দা মো. মিনাতুর রহমান মিনাত (২৫) ও মো. শাকিব (২৪)।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ১৪টি মোবাইল ফোন, ৯৬৩টি সিম কার্ড এবং বিভিন্ন গন্তব্যের ৭টি ট্রেনের মোট ১২টি আসনের টিকিট জব্দ করা হয়। উদ্ধার হওয়া টিকিটগুলোর সরকারি মূল্য ৫ হাজার ৮৮০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে একাধিক সিম ও ভুয়া পরিচয় ব্যবহার করে অনলাইন ও কাউন্টার থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করতেন। পরে সেসব টিকিট সাধারণ যাত্রীদের কাছে দ্বিগুণ কিংবা তিনগুণ দামে বিক্রি করতেন।

র‍্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, উৎসবকেন্দ্রিক ট্রেনের টিকিট সংকটকে কাজে লাগিয়ে চক্রটি সাধারণ যাত্রীদের সঙ্গে প্রতারণা করে আসছিল। অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা বিপুল পরিমাণ টিকিট ব্লক করত এবং পরে অতিরিক্ত দামে বিক্রি করত।

তিনি আরও জানান, ট্রেনের টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে র‍্যাবের নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি