1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

জামালপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

জামালপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকেলে মেলান্দহ উপজেলার ঝিনাই ব্রিজ এলাকায় দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী যাত্রীবাহী একটি সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা বৈশাখী নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।

নিহত বৈশাখী দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী এলাকার টিক্কা দাসের মেয়ে। শিশুটি তার দাদীর সাথে জামালপুর আসছিলো। দুর্ঘটনায় আরও তিন জন আহত হয়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাজু আহাম্মদ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি