1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামালপুরে চলমান সহিংসতা প্রতিরোধে জরুরী হটলাইন নাম্বার সম্বলিত স্টিকার উদ্বোধন

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

জামালপুরে চলমান সহিংসতা প্রতিরোধে জরুরী হটলাইন নাম্বার সম্বলিত স্টিকার উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের টাঙ্গাইল বাসস্ট্যান্ডে বিভিন্ন যানবাহনে স্টিকার লাগিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মশিউর রহমান ও পুলিশ সুপার মো: কামরুজ্জামান।

এ সময় জেলা বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আনাম বাবলা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সময় পুলিশ সুপার মো: কামরুজ্জামান জানান, যানবাহন চলাচল নির্বিঘ্নে করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে পুলিশ সুপারের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। হটলাইন সম্বলিত স্টিকারে কন্ট্রোল রুমের ফোন নাম্বার রয়েছে, যে কোন প্রকার সহিংসতার আশংকা থাকলে বা ঘটনা ঘটলে এসব নাম্বারে যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি