1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামালপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলদ গরু দিয়ে মই দৌড় প্রতিযোগিতা ও লাঠি বাড়ী খেলা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

জামালপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলদ গরু দিয়ে মই দৌড় প্রতিযোগিতা ও লাঠি বাড়ী খেলা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজার সংলগ্ন বিশিষ্ট সমাজ সেবক ও প্রবাসী আক্তারুজ্জামান ঠান্ডার সহযোগিতা ৪ দিনব্যাপী জাঁকজমকপূর্ণ এ হারিয়ে যাওয়া খেলাধুলা এবং গ্রামীণ মেলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে এই মই দৌড় প্রতিযোগিতা ও লাঠি বাড়ী খেলার উদ্বোধন করেন ওই এলাকার কৃতি সন্তান সেনাবাহিনীর অফিসার লেফট্যানেন্ট কর্নেল মাহবুব আলম বুলবুল ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল হক ফনি মাষ্টার, সমাজ কর্মী আক্তারুজ্জামান ঠান্ডা সহ আরো অনেকে।

মই দৌড়ে ১৭ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হয় মাদারগঞ্জের সুলতান মন্ডলের বলদ গরু। ১৮ সেকেন্ড সময় ২য় রানার্স আপ হয়েছে লুৎফর মুছুলির বলদ গরু। মই দৌড় ও লাঠি বাড়ী খেলা উপভোগ করেন এলাকার সর্বস্তরের নারী পুুরুষরা ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি