1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট

জামালপুরে গোপনে ক্লাস নেয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের জরিমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ মার্চ, ২০২১

জামালপুরে সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষা কার্যক্রম চালু করায় সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শহরের কলেজ রোডের সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রেখে শ্রেণি কক্ষে ছাত্র-ছাত্রীদের পাঠদান কার্যক্রম দেখে আদালত। পরে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর আওতায় ওই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমীন বলেন, ‘এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি