1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু

জামালপুরে গৃহবধূ হত্যার ঘটনায় প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

জামালপুরে চাঞ্চল্যকর গৃহবধু রিথী হত্যার ঘটনায় প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার দুপুরে শহরের বেলটিয়ায় র‌্যাব-১৪, সিপিসি-১ এর কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং-এ বিষয়টি জানান কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।

তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর মেলান্দহ উপজেলার বেতমারি এলাকায় স্বামীর বাড়ি থেকে রিথী আক্তার নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। পরের দিন নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে রিথীর স্বামী মাহমুদুল হাসান রাব্বীকে প্রধান আসামী করে ৫ জনের নামে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন। তদন্তের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল বিকেলে রিথীর শশুর আল মামুনকে শেরপুর সদরের জঙ্গলদী এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব। পরবর্তীতে আজ ভোরে গাজীপুর জেলার শ্রীপুর থেকে প্রধান আসামী রাব্বীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক কলহের কারণে স্বামী রাব্বীসহ পরিবারের লোকজনের অমানবিক নির্যাতনে রিথীর মৃত্যু হয়।

গ্রেফতারের পর গতরাতে রাব্বীর বাবা আল মামুনকে ও আজ রাব্বীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি