1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

জামালপুরে গাড়িচাপায় আ’লীগ নেতা নিহত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২

জামালপুরে গাড়িচাপায় সৈয়দ গোলাম সরওয়ার জাহান (৪২) নামের আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার ময়লার ডাম্পিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম সরওয়ার জাহান শহরের হাটচন্দ্রা বাজার এলাকার সৈয়দ ছানা মিয়ার ছেলে। তিনি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সৈয়দ গোলাম সরওয়ার আকা মোটরসাইকেল আরোহী ছিলেন। দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ্ এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি