1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামালপুরে গত ২৪ ঘণ্টায় ৭৩ জনের করোনা শনাক্ত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ জুলাই, ২০২১

জামালপুরে গত ২৪ ঘণ্টায় আরও ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন তিনজন। এ নিয়ে জুলাই মাসের ১২ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬৬ এবং মারা গেছেন ২০ জন।

জেলায় মোট আক্রান্ত ও মৃত মানুষের সংখ্যা যথাক্রমে ৩ হাজার ৪৯৯ ও ৬৮। আজ সোমবার সকালে সিভিল সার্জন প্রণয় কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ২৯৪ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৪ দশমিক ৮২ শতাংশ।

কঠোর বিধিনিষেধের মধ্যেও জামালপুরে করোনা শনাক্ত ঊর্ধ্বমুখী। একই সঙ্গে মৃত্যুর হারও আগের তুলনায় বেশি। প্রতিদিনই আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে। এর মধ্যে দুদিন ধরে শহরের বিভিন্ন স্থানের মানুষের আনাগোনা বাড়ছে। স্বাস্থ্যবিধি না মানলে সামনের পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা প্রকাশ করছে স্বাস্থ্য বিভাগ।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ১ জুলাই থেকে আজ সোমবার (১২ জুলাই) পর্যন্ত জেলায় ২ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষায় ৬৬৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্ত ২২ দশমিক ৬৬ শতাংশ।

সদর উপজেলায় ২৯০ জন শনাক্ত হয়েছে। জেলায় মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৭৫১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭ জন।

জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস বলেন, গত ঈদুল ফিতরের পর থেকে জেলায় প্রতিদিনই শনাক্তের সংখ্যা বাড়তে থাকে। সেই সংখ্যা দ্রুতগতিতে বেড়েই চলছে। আগামী ঈদে সংক্রমণ বর্তমান সময়ের চেয়ে বাড়ার শঙ্কা রয়েছে। কারণ লোকজন নানাভাবে ঈদে ঘরে ফেরার চেষ্টা করবে। তখন পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি