1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

জামালপুরে গণঅধিকার পরিষদের মানববন্ধন

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

বিদ্যুত, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে গণঅধিকার পরিষদ।

আজ সকালে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার উদ্যোগে শহরের দয়াময়ী মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা শাখার আহ্বায়ক ইকবাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম সাধারণ আহ্বায়ক ছাদ্দাম হোসেন, জিয়াউল হক, আলামিন হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, “সরকার জনগণের কথা বিবেচনা না করে লাগামহীনভাবে সবকিছুর দাম বাড়াচ্ছে। উন্নয়নের নামে দেশের বদলে নিজেদের দলকে সমৃদ্ধ করছে।“

এসময় বক্তারা সাধারণ জনগণের কথা বিবেচনা করে অবিলম্বে বিদ্যুত, গ্যাসসহ সকল নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি