1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

জামালপুরে ক্লাব’৯৭ এর উদ্যোগে কম্বল বিতরণ

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

‘মানবতা বোধ, জাগ্রত হউক, বিবেকের তাড়নায়’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে দরিদ্র, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের রানীগঞ্জ বাজারে ক্লাব’৯৭ এই কর্মসুচির আয়োজন করে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও ক্লাব’৯৭ এর সাধারণ সম্পাদক ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে ক্লাবের কোষাধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, সদস্য সবুজ, ময়না, বাদল, বাবু, মিন্টু, শাওন, রাজিব, রিপন, রাকিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, তীব্র শৈত্যপ্রবাহে অসহায়, দরিদ্ররা শীতে কষ্ট করছে। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। শীতে সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে বিভিন্ন সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা। পরে দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি