1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামালপুরে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১

সরকারের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় অর্ধেক ভর্তুকি মূল্যে জামালপুরে কৃষকের মাঝে দুটি হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।

জামালপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই হারভেস্টার মেশিন বিতরন করা হয়। সরকারের পক্ষ থেকে অর্ধেক ভর্তুকি দিয়ে প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের দুটি হারভেস্টার মেশিন সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের দুই কৃষক মো. সুরুজ্জামান এবং মো. ইদ্রিস আলীর হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। সরকারের কৃষিখাতে উন্নয়নের উদ্যোগ হিসেবে অর্ধেক ভর্তুকি মূল্যে কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরনের পাশাপাশি দেশেই কৃষি যন্ত্রপাতি তৈরী করা হচ্ছে। বিতরণকৃত হারভেস্টার মেশিন দেশীয় প্রতিষ্ঠান আনসার এনার্জি বাংলাদেশ লি. তৈরী করছে। এই মেশিন দিয়ে ঘন্টায় দুই বিঘার বেশি ধান ও গম কাটার পাশাপাশি প্রতি বিঘায় আড়াই লিটার জ্বালানি খরচ হওয়ায় কৃষকের খরচও কম হবে।

এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন, আনসার এনার্জি বাংলাদেশ লি. এর পরিচালক সৈয়দ এসএম আলমগীর, জিএম মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি