1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

জামালপুরে কম তেল দেওয়ায় ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

জামালপুরে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে রোকেয়া ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর সদর উপজেলার নারিকেলী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।

জানা গেছে, চলমান জ্বালানি সংকটের মধ্যে ওই ফিলিং স্টেশনে বিভিন্ন যানবাহন ও গ্রাহকদের কম তেল সরবরাহ করা হচ্ছে— এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিক্রির জন্য ব্যবহৃত তেল পরিমাপক যন্ত্র পরীক্ষা করে দেখা যায়, প্রতি ৫ লিটার পেট্রোলে ৫২৬ মিলিলিটার এবং প্রতি ৫ লিটার অকটেনে ৫২০ মিলিলিটার কম দেওয়া হচ্ছে। এতে তেল পরিমাপক যন্ত্রে কারসাজির বিষয়টি প্রমাণিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, “পরিমাপে কম তেল বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় পাম্প কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি