1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।

শনিবার দুপুরে এ উপলক্ষ্যে শহরের পুলিশ লাইন্সে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা পুলিশ। পুলিশ লাইন্স থেকে একটি র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে আবার পুলিশ লাইন্সে গিয়ে শেষ হয়।

পরে ড্রিল সেডে আয়োজিত আলোজনা সভায় পুলিশ সুপার মো: কামরুজ্জামানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীতেষ চন্দ্র সরকার, পৌর মেয়র ছানোয়ার হোসেন, জামালপুর টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফজলে এলাহী মাকাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণ ও পুলিশকে একসাথে কাজ করতে হবে। নাশকতা ও অন্যান্য অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করার আহবান জানান বক্তারা।

পরে জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে সাংবাদিক জাহাঙ্গীর সেলিম ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশ কর্মকর্তা হিসেবে এসআই মাহমুদুল হাসানকে সম্মাননা পদক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি