1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জামালপুরে এক মেয়ের শারীরিক পরিবর্তন এসে ছেলেতে রূপান্তরিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামে শামসুল হকের মেয়ে শাহনাজ আক্তারের শারীরিক পরিবর্তন এসে তুহিন হক নামের এক যুবকে রূপান্তরিত হয়েছে।

তুহিনের পরিবার সূত্রে জানা যায়, পরিবারে ২ কন্যা ও ১ পুত্রের মধ্যে শাহনাজ আক্তার (১৮) ছিলেন পরিবারের ছোট মেয়ে। পারিবারিক প্রয়োজনে ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন শাহনাজ। ২০২৪ সালের ডিসেম্বরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ধীরে ধীরে তার শরীরে রুপান্তর ঘটে পুরুষ সুলভ পরিবর্তন দেখা দেয়। শারীরিক পরিবর্তনের সময় শাহনাজের জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। দীর্ঘ সময় চিকিৎসকের পরামর্শে পর্যবেক্ষণের পর চলতি বছরের মার্চ মাসে পরিবার নিশ্চিত হয়, শাহনাজ পুরুষে রূপান্তরিত হয়েছেন।

তুহিন বলেন, ঢাকায় অবস্থানকালেই আমার শারীরিক পরিবর্তন শুরু হয়। বিব্রতকর বিষয়টি প্রথমে গোপন রাখলেও পরে বাধ্য হয়ে পরিবারের কাছে খুলে বলি। তবে আমি এখন স্বাভাবিক জীবন যাপন করছি। এতে আমার কোনো সমস্যাও হচ্ছেনা কিম্বা কোন দুঃখও নেই।

তুহিনের পিতা শামসুল হক বলেন, এটা আল্লাহর হাতে। আমাদের কারো কোন কিছু করার নেই। এ ঘটনায় আমরা খুব খুশি।

তুহিনের দুলাভাই মিজানুর রহমান বলেন, “আগে শাহনাজের জন্য পাত্র খুঁজতাম, এখন তুহিনের জন্য পাত্রী খুঁজতে হবে।”

নারী থেকে শারীরিকভাবে রূপান্তরিত হয়ে পুরুষ হওয়ার ঘটনা এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে। তুহিনকে একনজর দেখতে বাড়ীর আশপাশের ভিড় করছেন বিভিন্ন গ্রাম ও উপজেলা থেকে আসা মানুষ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলেন, “চিকিৎসা বিজ্ঞানে এ ধরনের স্বতঃস্ফূর্ত রূপান্তরের বাস্তবতা নেই। বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি