1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩

জামালপুরে ইজিবাইক ও রিকশাচালকদের সকাল-দুপুর ধর্মঘট

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

লাইসেন্স ফি কমানোসহ ৫ দফা দাবিতে জামালপুরের ইজিবাইক ও রিকশাচালকরা সকাল-দুপুর ধর্মঘট কর্মসূচি পালন করছেন।

রোববার সকাল থেকে জেলা শহরের সব রকম ইজিবাইক ও রিকশা চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ এমন কর্মসূচি দেওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

ইজিবাইক চালক ও মালিকরা জানায়, পৌরসভা কর্তৃক হয়রানি বন্ধ, লাইসেন্সের বর্তমান ফি থেকে ১ হাজার টাকা কামনোসহ এই অর্থবছরে তা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ইজিবাইক বা রিকশার আলাদা কোনো রঙ দেওয়া যাবে না এবং অন্য জেলার রিকশা এই জেলায় প্রবেশ করতে পারবে না। সপ্তাহে সাত দিনই রিকশা চালানোর দাবি জানিয়েছেন তারা।

এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন রিকশাচালক ও মালিকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি