1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে আ.লীগের তিন বিদ্রোহী প্রার্থীসহ ১৭ নেতা বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ নভেম্বর, ২০২১

জামালপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দু’জন আওয়ামী লীগ নেতা ও একজন যুবলীগ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বিদ্রোহী প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে আরো ১৪ জন দলীয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ দলীয় একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

দলীয় সূত্র জানায়, দ্বিতীয় ধাপে আসছে ১১ নভেম্বর জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫টি ইউনিয়নের মধ্যে দিগপাইত, রশিদপুর, রানাগাছা, বাঁশচড়া ও ইটাইল এই পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় নৌকা প্রতীকের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১০টি ইউনিয়নের মধ্যে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে শ্রীপুর, লক্ষ্মীরচর ও কেন্দুয়া ইউনিয়নে তিনজন বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে কেন্দুয়া ইউনিয়নের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (আনারস) ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেলকে কয়েকদিন আগে জেলা আওয়ামী লীগের পরামর্শক্রমে তাকে বহিষ্কার করেছে জেলা যুবলীগ।

সোমবার (১ নভেম্বর) জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে শ্রীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (আনারস) ও শ্রীপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগের উপদেষ্টা মো. শমশের আলী কালু এবং লক্ষ্মীরচর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (আনারস) ও লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মনিরুজ্জামানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া বিদ্রোহী প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আব্দুল বারীসহ কেন্দুয়া, লক্ষ্মীরচর ও শ্রীপুর ইউনিয়ন শাখা আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আরো ১৪ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তাদের মধ্যে কেন্দুয়া ইউনিয়নের বহিষ্কৃতরা হলেন- মো. মাসুদ রানা টিক্কি, শেখ ফখরুল হুদা পিপুল, আনোয়ার হোসেন দুদু, মো. ফজলুল হক, আনোয়ার হোসেন মানু, ফকরুল আলম লিটু, মমিনুর রহমান খান ও ফরহাদ হোসেন। লক্ষীরচর ইউনিয়নের বহিষ্কৃতরা হলেন- মোস্তফা কামাল, আনিছুর রহমান ফকির, আব্দুল হাকিম, মো. সাইফুল ইসলাম এবং শ্রীপুর ইউনিয়নে রফিকুল ইসলাম কাজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি