1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

জামালপুরে আলালের প্রতিকৃতি পোড়ালেন স্বেচ্ছাসেবক লীগ নেতারা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও আলালের প্রতিকৃতি পুড়িয়েছে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ। আজ সোমবার বেলা ১১টার দিকে এসব কর্মসূচি পালিত হয়।

জামালপুর শহরের দয়াময়ী মোড়ে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, সহ-সভাপতি মোশারফ হোসেন সেলিম, সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি ও এস এম মেহেদী হাসান, শহর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, সদর উপজেলা পূর্ব শাখা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া ও শহর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রিমন প্রমুখ।

বক্তারা বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মানববন্ধন শেষে মোয়াজ্জেম হোসেন আলালের প্রতিকৃতি পোড়ান নেতাকর্মীরা। পরে সেখান থেকে তারা বিক্ষোভ মিছল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি