1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

জামালপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে দুর্নীতি বিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

জামালপুরে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে দুর্নীতি বিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এই সাইকেল র‌্যালির আয়োজন করে।

শহরের মুসলিমাবাদে সনাক কার্যালয়ের সামনে থেকে দুর্নীতি বিরোধী সাইকেল র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সনাক কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় শহরের বকুলতলা, ফৌজদারি মোড় ও সরকারি আশেক মাহমুদ কলেজে দুর্নীতি বিরোধী পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় সনাক সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ খেলনা রানী দেব, সনাক সহ সভাপতি অধ্যাপক কায়েদ উদ জামান, সনাক সদস্য একেএম আশরাফুজ্জামান স্বাধীন, শুভ্র মেহেদীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

দুর্নীতি বিরোধী সাইকেল র‌্যালিতে সনাক ও ইয়েস সদস্যরা অংশগ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি