1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন, দুদক সমন্বিত জেলা কার্যালয়, সচেতন নাগরিক কমিটি-সনাক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি-দুপ্রক।

শহরের বকুলতলা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

এছাড়াও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের উপ পরিচালক মলয় কুমার সাহা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো: মাসুম আলম খান, সচেতন নাগরিক কমিটির সভাপতি অজয় কুমার পাল, দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম.এ জলিল, ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি শামীমা খান, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সবাইকে সোচ্চার থাকতে হবে। শৈশব থেকেই দুর্নীতি বিরোধী চেতনা তৈরিতে পরিবারকে ভ‚মিকা রাখতে হবে। সরকারি-বেসরকারি সেবা পেতে কোন ঘুষ না দিয়ে প্রতিবাদ করতে হবে। জনগণ যদি সঠিক প্রক্রিয়ায় সেবা পাওয়ার জন্য সচেতন থাকে তাহলে কেউ দুর্নীতি করার সুযোগ পাবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি