1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

জামালপুরে আনসারি ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

জামালপুরে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের মাতৃসদন রোডে ওয়ারলেসের সামনে আনসারি ফাউন্ডেশনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।

কম্বল বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় আনসারি ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ও জেলা যুবলীগের সদস্য ইমরান আনসারি অভিক, ফাউন্ডেশনের সদস্য রাফি উদ্দিন সজল, মুন আনসারি, অমি আনসারি, রিয়াজুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, আনসারি ফাউন্ডেশনের চেয়ারম্যান ইংল্যান্ড প্রবাসী ইকবাল আনসারি বাপ্পীর সৌজন্যে প্রতি বছরই আমরা অসহায়, দুঃস্থ শীতার্তদের পাশে এসে দাড়াই। এছাড়াও বিভিন্ন দুর্যোগে মানুষকে সহায়তা করে আনসারি ফাউন্ডেশন। পরে ৪ শতাধিক অসহায়, দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি