1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

জামালপুরে আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে বহিষ্কার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে আওয়ামী লীগের ১১ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্র জানায়, পঞ্চম ধাপে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাঁচটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউপিতে দলীয় প্রার্থীর পাশাপাশি মাঠে আছেন বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অনেক নেতা-কর্মীই কাজ করছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে দলের ১১ নেতা–কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার হওয়া নেতারা হলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.হামিদুর রহমান, মো.আবদুল জলিল ও মো. দেলোয়ার হোসেন। নিলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মো. উসমান গণি, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. পিরামিড মিয়া, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মো. আসলাম হোসেন, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছামছল হক। আরও আছেন বগারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হামিদুর রহমান ও জামালপুর জেলা যুব মহিলা লীগের সহসাধারণ সম্পাদক মেহেজাবিন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে গিয়ে ওই নেতা-কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন বলে সত্যতা পাওয়া গেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে গঠনতন্ত্র অনুযায়ী ওই ১১ জনকে বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি