1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা

জামালপুরের ৫টি সংসদীয় আসনের ৩টিতে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

জামালপুরের ৫টি সংসদীয় আসনের ৩টিতে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তৃণমূল বিএনপির ১ জন, জাকের পার্টির ১ জন ও স্বতন্ত্র ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্তকর্তা। রবিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: শফিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামালপুর ১, ২ ও ৩ আসনে মোট ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বাছাই শেষে ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বাকী ৮ জনের মধ্যে ৬ জন স্বতন্ত্র প্রার্থীর প্রদান করা ১ শতাংশ ভোটার তালিকা সঠিক না থাকায় এবং তৃণমূল বিএনপি ও জাকের পার্টির ২ প্রার্থী হলফনামা সঠিকভাবে দাখিল না করায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জামালপুর- ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির গোলাম মোস্তফা হফলনামা সঠিকভাবে দাখিল না করায়, স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক ও মাহবুবুল হাসানের প্রদান করা ১ শতাংশ ভোটার তালিকা সঠিক না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ, জাতীয় পার্টির এস এম আবু সায়েম ও কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল্লাহ আল মামুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

জামালপুর- ২ (ইসলামপুর) আসনে জাকের পার্টির প্রার্থী আব্দুল হালিম মন্ডল হফলনামা সঠিকভাবে দাখিল না করায়, স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক জিয়া, এম এম শাহিনুজ্জামান ও শাহজাহান আলী মন্ডলের প্রদান করা ১ শতাংশ ভোটার তালিকা সঠিক না থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, জাতীয় পার্টির মোস্তফা আল মাহমুদ ও তৃণমূল বিএনপির মো: হোসেন রেজা বাবুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলামের প্রদান করা ১ শতাংশ ভোটার তালিকা সঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আসনে আওয়ামী লীগের মির্জা আজম, জাতীয় পার্টির মীর সামসুল আলম, জাকের পার্টির মো: জয়নাল আবেদীন, জাতীয় পার্টি (জেপি)’র মো: নজরুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আগামীকাল সোমবার জামালপুর ৪ ও ৫ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি