1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

সরিষাবাড়ীতে আর্জেন্টিনার পতাকা ছিড়ে ফেলায় থানায় অভিযোগ

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে আর্জেন্টিনার পতাকা ছিড়ে ফেলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন এক আর্জেন্টিনা সমর্থক। বুধবার দুপুরে আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান সরিষাবাড়ী থানায় ওই অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৮ নভেম্বর) আর্জেন্টিনা দলের সমর্থকদের নিয়ে স্থানীয় যুবক মাসুদুর রহমান সরিষাবাড়ী পৌর এলাকার বিজেএমসি মসজিদ হতে ডাক বাংলো পর্যন্ত ১ হাজার ৬০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা টানান। গতকাল মঙ্গলবার বিকেলে ফুটবল বিশ্বকাপের সৌদি আরব বনাম আর্জেন্টিনার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। আর্জেন্টিনা হেরে যাওয়ায় সন্ধ্যায় ব্রাজিল সমর্থকরা পৌর শহরে বিজয় মিছিল বের করে। বিজয় মিছিলের পর রাতের অন্ধকারে ব্রাজিল সমর্থকরা সোনালী ব্যাংকের সামনে দুই জায়গায় আর্জেন্টিনার পতাকা ছিড়ে ফেলে।

আর্জেন্টিনা দলের সমর্থক মাসুদুর রহমান জানান, গতকাল আর্জেন্টিনা দুই গোল খেয়ে হেরে যাওয়ায় আমি অসুস্থ হয়ে পড়ি। আজ সকালে খবর পাই আর্জেন্টিনার পতাকা কে যেন ব্লেড বা চাকু দিয়ে ছিড়ে ফেলেছে। পতাকার সাথে খেলার কোন সম্পর্ক নাই, আর্জেন্টিনা দলকে ভালোবেসে পতাকা লাগিয়েছিলাম। পতাকা ছিড়ে আমার কলিজায় আঘাত করেছে। আমি এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছি, প্রশাসনের কাছে অনুরোধ পতাকা যারা ছিড়েছে তাদের আইনের আওতায় আনা হোক।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, আর্জেন্টিনার পতাকা ছিড়ে ফেলায় সমর্থক মাসুদুর রহমান থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি