1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

জামালপুরের সরিষাবাড়িতে শীতার্ত অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

জামালপুরের সরিষাবাড়িতে শীতার্ত অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে সরিষাবাড়ি উপজেলার চৌখা হোসেন আলী সাকিব সিদ্দিক এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করে ঢাকাস্থ জামালপুর সমিতি ও ভাটারা সমিতি।

জামালপুর সমিতির সদস্য আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর সমিতির সাংগঠনিক সম্পাদক সোহেল তরফদার, ভাটারা সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী এম এ মান্নানসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীর তীব্র শীতের কষ্ট লাঘবের জন্য তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। ঢাকাস্থ জামালপুর সমিতির উদ্যোগে জেলার সাত উপজেলায় আগামী এক সপ্তাহের মধ্যে ১০ হাজার জনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হবে। পরে ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি