1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

জামালপুরের মেলান্দহে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

জামালপুরের মেলান্দহে সুরাইয়া বেগম(৫০) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ঝাউগড়া ইউনিয়নের টুপকারচর গ্রামের গোয়ালঘর থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, সুরাইয়া বেগম ভোরে গোয়ালঘর থেকে বাইরে গরু বের করে। এ সময় স্বামী আজিজুল ফজর নামাজ পড়তে মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফিরে এসে বসত ঘরের পাশের গোয়ালঘরে তার স্ত্রী সুরাইয়ার গলাকাটা মরদেহ দেখতে পান। আজিজুলের ডাক চিৎকারে প্রতিবেশীর ছুটে আসে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মেলান্দহ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত সুরাইয়ার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর মর্গে প্রেরণ করা হয়েছে। গোয়ালঘর থেকে একটি রক্তমাখা কাস্তে উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আজিজুলকে থানায় আনা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি