1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরের জেলা প্রশাসক সরকারের পক্ষে ভোট চাইলেন

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে ভোট চাইলেন জামালপুরের জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে মাদারগঞ্জ পৌরসভার নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমাদের অনেক কষ্টে অর্জিত এই স্বাধীনতা, আমাদের স্বাধীনতার সুফল যোগাযোগ ও উন্নয়ন। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এই উন্নয়ন করেছে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে আবার পুনরায় নির্বাচিত করে, আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার। আমি এটা মনে করি, আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞতা করবেন না।

পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মাদারগঞ্জ পৌর মেয়র মির্জা কবিরের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

জেলা প্রশাসকের ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাসেঞ্জারে ছড়িয়ে পড়ায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত একটি অনুষ্ঠানে বর্তমান আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে প্রকাশ্যে ভোট চান দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর।

পরে ওসির ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার পুলিশিং কার্যক্রম নিয়ে নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে গত ২৫ আগষ্ট ওসি শ্যামল চন্দ্র ধরকে জামালপুর পুলিশ লাইন্সে বদলী করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি