1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সেনাপ্রধান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ জুলাই, ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রবিবার (২০ জুলাই) ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।

এডমিন পোস্টে বলেন, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের অসুস্থ হওয়ার খবর শুনে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

সেনাপ্রধান জানান, আমির সাহেবের চিকিৎসার জন্য যেকোন সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন।

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় ওই পোস্টে।

শনিবার (১৯ জুলাই) জামায়াতের সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির। বক্তব্য দেওয়ার সময় তিনি দাঁড়ানো অবস্থা থেকে মঞ্চে লুটিয়ে পড়েন। কিছুক্ষণ পর উঠে দাঁড়ালেও আবারও লুটিয়ে পড়েন তিনি। পরে বসে বসেই তিনি নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে তাকে হাসপাতালে নেওয়া হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে দেখতে হাসপাতালে যান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি