1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

জামায়াতের জোটে যোগ দিচ্ছে এবি পার্টি: ব্যারিস্টার ফুয়াদ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক মেরুকরণে নতুন মোড় নিতে যাচ্ছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বয়ে গঠিত জোটে যোগ দিচ্ছে তার দল। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মনোনয়নপত্র জমা দনের পর ঢাকা গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করা হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, ইতোমধ্যে আসন বণ্টন নিয়ে সমঝোতা আলোচনা হয়েছে। আরও কয়েকটি আসন নিয়ে আলোচনা চলছে। মনোনয়নপত্র জমা দেয়ার পর ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করা হবে।

তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি যৌথ অভিযান চালানো প্রয়োজন। এছাড়া তিনি নির্বাচিত হলে জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করবেন বলেও জানান।

এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি