1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রীকে দাওয়াত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর জামায়াত আমিরের সঙ্গে দেখা করতে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

জামায়াত তাদের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দাওয়াত দিয়েছে। আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে এই ইফতার আয়োজন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দাওয়াত দেন। প্রধানমন্ত্রীর পাশাপাশি পরিবারের সদস্যদেরও দাওয়াত দেওয়া হয়েছে।

পরে জামায়াতের এ জ্যেষ্ঠ নেতা জানান, প্রধানমন্ত্রী এই ইফতার মাহফিল থাকার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। গণতান্ত্রিক ধারা সমন্বিত রাখতে বিরোধী দল হিসেবে জামায়াত যথাযথ ভূমিকা রাখতে চায় বলেও জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল।

এছাড়া, এই দুই নেতার মধ্যে আলাপকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে মোবাইল ফোনে কথা বলে তার খোঁজখবর নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি