1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

জামায়াতের আমিরের সঙ্গে বৈঠক করলেন পোশাকশিল্পের মালিকেরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের একটি প্রতিনিধিদল। গতকাল রোববার সন্ধ্যার পর তারা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আমিরের বাসায় সাক্ষাৎ করে।

ব্যবসায়ী প্রতিনিধিদলে ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও স্কয়ার টেক্সটাইলের চেয়ারম্যান তপন চৌধুরী, তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান প্রমুখ। অন্যদিকে জামায়াতে ইসলামীর শিল্প-বাণিজ্য শাখার সভাপতি শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল আনোয়ারুল আজিম ও চিকিৎসক খালিদুজ্জামান উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর ফেসবুক পেজেও বৈঠকের বিষয়ে জানানো হয়।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ হাতেম আজ সোমবার বলেন, ‘আমরা বিভিন্ন বিষয়ে জামায়াতে ইসলামীর আমিরকে অবহিত করেছি। জোর করে শ্রম আইন সংশোধনের চেষ্টা হচ্ছে। সেটি করা হলে কী কী সমস্যা হবে, সেটি আমরা জানিয়েছি। এ ছাড়া স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ পিছিয়ে দেওয়া না হলে কী কী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেটিও আমরা অবহিত করেছি।’

মোহাম্মদ হাতেম আরও বলেন, ‘কারখানার শ্রম পরিবেশ মাঝেমধ্যেই বিঘ্নিত হচ্ছে। শ্রমিক ও শিল্পের স্বার্থ রক্ষায় রাজনীতিবিদদের সহযোগিতাও আমরা চেয়েছি। জামায়াতে ইসলামীর আমির আমাদের কথা মন দিয়ে শুনেছেন। অনেক বিষয়ে তিনি আমাদের সঙ্গে একমতও পোষণ করেন।’

জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে বলা হয়েছে, বাংলাদেশের শিল্প–বাণিজ্যের সম্ভাবনা, নতুন বিনিয়োগ ও তার পরিবেশ, সমসাময়িক চ্যালেঞ্জ বিশেষ করে শ্রম আইন ২০২৫ নিয়ে আলোচনা হয়। শিল্পমালিকেরা দেশের শিল্পকারখানায় স্থিতিশীলতা বজায় রাখা ও সার্বিক সহযোগিতার জন্য সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। জবাবে জামায়াতের আমির দেশের শিল্প রক্ষা ও অর্থনীতিকে সচল রাখতে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন।

পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে এই বৈঠক হয়েছে। এর আগেও আমরা বিএনপি প্রতিনিধি দলের বৈঠক করেছি। অবশ্য জামায়াতের আমির এর আগে আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন যেতে পারিনি, এখন গিয়েছি। তিনি জানান, বৈঠকে এলডিসি উত্তরণ, মার্কিন পাল্টা শুল্ক, শ্রম ইস্যু নিয়ে কথা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি