1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংক জামালপুর জোনের উদ্যোগে বৃক্ষরোপন

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ.কে.এম সাইফুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন এর মহতি উদ্যোগে গ্রামীণ ব্যাংকের সকল সদস্য ও সহকর্মীদের মাধ্যমে ১৫ আগষ্ট সারাদেশব্যাপী ৩ কোটি গাছের চারা রোপনের উদ্যোগ নেয়া হয়েছে।

সেই লক্ষ্যে গ্রামীণ ব্যাংক জামালপুর যোনের ৫টি এরিয়ার ৫৬টি শাখায় ২৯৫৬টি কেন্দ্রে ২ লক্ষ ৮৮ হাজার সদস্য ও এলাকার লোকজনের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে গ্রামীণ ব্যাংক সরিষাবাড়ী এরিয়ার ভাটারা সরিষাবাড়ী শাখার ৩৫/ম কেন্দ্রে চারা বিতরণ ও রোপন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জোনের জোনাল ম্যানেজার নারায়ন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জোনের জোনাল অডিট অফিসার গোলাম মোহাম্মদ।

একইদিন জামালপুর এরিয়া, মেলান্দহ এরিয়া, ধনবাড়ী এরিয়া ও মধুপুর এরিয়ায় গাছের চারা বিতরণ ও রোপন করা হয়। জানা যায়, চারা রোপনের এই কর্মসূচি আগামী সেপ্টেম্বর/২৩ মাস পর্যন্ত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি