1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

জাতীয় শোক দিবসে অচিন্তপুর তাঁতী লীগের আলোচনা সভা

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের স্মরণে ময়মনসিংহের গৌরীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার অচিন্তপুর ইউনিয়ন তাঁতীলীগের উদ্যোগে মহিশ্বরণ বাজারে এই কর্মসূচি পালিত হয়।

অচিন্তপুর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি আব্দুল বারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এ টিপু সুলতানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সোমনাথ সাহা।

আরো বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ম.নূরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, সাদেকুর রহমান, নূরুল ইসলাম,

ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজিম উদ্দিন, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জহিরুল ইসলাম, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রুহিদাস আচার্য, মাওহা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নূর মোহাম্মদ কালন,

সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা তাঁতীলীগের সভাপতি রানা আহমেদ কদ্দুস, সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিয়াদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নাজিমুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি