1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার পর এমন ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছু লোক মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে আসলে উত্তেজনা দেখা দেয়। বেশ কিছুক্ষণ পর কয়েকজন মিলে জাপা কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে অফিসে ভেতরে প্রবেশ করে ভাঙচুরের পাশাপাশি আগুন জ্বালিয়ে দেয়া হয়। এসময়য় কার্যালয় থেকে চেয়ার-টেবিল বের করে বাইরেও আগুন ধরিয়ে দেয়া হয়।

তখন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনাস্থলে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এর আগে। কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জাপার একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। গতকালের ঘটনার বিষয়ে তিনি বলেন, মশাল মিছিলের নামে শুক্রবার জাতীয় পার্টির অফিসে আগুন দিতে আসেন বেশ কয়েকজন। ওই সময় আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে নেতাকর্মীদের রক্ষা করেছে সেনাবাহিনী ও পুলিশ। দেশের মঙ্গলের জন্য সেনাবাহিনীর আরও দৃশ্যমান হওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি