1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

জাতীয় জাতীয় কবির স্বীকৃতি পাচ্ছেন কাজী নজরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামকে অবশেষে জাতীয় কবির স্বীকৃতি দিতে যাচ্ছে সরকার। এই স্বীকৃতির পর বাংলাদেশের জাতীয় কবি হিসেবে তাঁর নাম সংবিধানে লেখা হবে।

কাজী নজরুল ইসলামকে দেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। তার আগে গুরুত্বপূর্ণ এই গেজেটের খসড়া অনুমোদনের জন্য আজ বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হবে।

১৯৮৭ সাল থেকে কাজী নজরুল ইসলামকে দেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হলেও এ বিষয়ে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি নেই। শুধু কবি কাজী নজরুল ইনস্টিটিউট আইনে জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম লেখা আছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান বলেন, ‘কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশের বিষয়ে উপদেষ্টা পরিষদের বৃহস্পতিবারের বৈঠকে আমাদের প্রস্তাব উত্থাপিত হবে। আশা করছি উপদেষ্টা পরিষদ এটি অনুমোদন করবে।’

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বেশ কিছু খাত সংস্কারে হাত দিয়েছে, এ জন্য কয়েকটি কমিশন কাজ করছে। সংবিধান সংস্কার কমিশনের মতামতের ভিত্তিতে বাংলাদেশের সংবিধান নতুন করে প্রণয়ন বা পুনর্লিখন করা হবে। নতুন সংবিধানের দেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম অন্তর্ভুক্তের বিষয়ে আমরা প্রস্তাব রেখেছি। দেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম সংবিধানে লেখার বিষয়ে উপদেষ্টা পরিষদ চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।’

সুপ্রিম কোর্টের ১০ জন আইনজীবীর এক রিটের পরিপ্রেক্ষিতে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে গেজেট জারি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে ২০২২ সালের ২০ জুলাই রুল জারি করেছিলেন হাইকোর্ট। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলা একাডেমির মহাপরিচালক এবং কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালককে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছিল।

১৮৯৯ সালের ২৪ মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের উদ্যোগে ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুলকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। এরপর তাঁর বাকি জীবন বাংলাদেশেই কাটে।

বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুলকে সম্মানসূচক ডিলিট উপাধি দেয়। ১৯৭৬ সালের জানুয়ারিতে কাজী নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। ১৯৭৬ সালের ২১ ফেব্রুয়ারি তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়। ১৯৭৬ সালের ২৯ আগস্ট মারা যান কাজী নজরুল। মারা যাওয়ার ৪৮ বছর পর তাঁকে বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি