1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক প্রজ্ঞা ও সাহসের অনন্য দৃষ্টান্ত: রাষ্ট্রপতি জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব: গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু মানহানির মামলায় এমপি মুফতি আমির হামজার আগাম জামিন পদ্মায় মাছ ধরতে গিয়ে জেলেদের বড়শিতে কুমির কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যা: গ্রেপ্তার ৫, সবাই ডাকাতি মামলার আসামি যশোরে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: খাল খনন উদ্বোধন, হাসপাতালের ভিত্তিপ্রস্তর ও জনসভা ঢাবির অপরাজেয় বাংলায় বজ্রাঘাতে ২ শিক্ষার্থী আহত

জাতিসংঘ শান্তি মিশন থেকে ২৩ বছরে ২৮ হাজার কোটি টাকা আয়

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ বরাবরই বিশ্ব মহলে প্রশংসিত হয়েছে। তবে মিশন থেকে কেবল প্রশংসাই নয়, আর্থিকভাবেও লাভবান হয়েছে বাংলাদেশ। বিগত ২৩ বছরে জাতিসংঘের শান্তি মিশন থেকে বাংলাদেশ প্রায় ২৮ হাজার কোটি টাকা আয় করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে আইনমন্ত্রী আনিসুল হক এ তথ্য জানান।

সংসদ কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক জানান, গত ২৩ বছরে (২০০০-০১ থেকে ২০২২-২৩ অর্থ বছর) বাংলাদেশ সশস্ত্র বাহিনী বৈদেশিক মিশন হতে ২৭ হাজার ৯৪১ কোটি ৬৩ লাখ টাকা (৩৪৬ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার ১০৩ মার্কিন ডলার) আয় করেছে।

জাতীয় সংসদের অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী। ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

হাবিবর রহমান তাঁর প্রশ্নে শান্তি মিশনে সশস্ত্র বাহিনী কত টাকা বৈদেশিক মুদ্রা আয় করেছে বলে জানাতে চান। জবাবে আইনমন্ত্রী বলেন, বিদেশে শান্তি মিশনে অংশগ্রহণ করে বার্ষিক গড় আয় ১৫ কোটি ৫ লাখ ৮০ হাজার ৭৪৪ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২১৪ কোটি ৮৫ লাখ ৩৩ হাজার ৯১৯ টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি