1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেত্রকোনায় শোক পালন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নেত্রকোনায় নানা কর্মসূচি পালন করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত ‘চেতনার বাতিঘর’ নামে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।

চেতনার বাতিঘরে প্রথমেই জাতির জনকের জেলা প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খসরু। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

একে একে শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার কার্যালয়ের পক্ষে পুলিশ সুপার মো আকবর আলী মুনসী, পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো নজরুল ইসলাম খান, মুক্তিযোদ্ধাদের নিয়ে সাবেক কমান্ডার নুরুল আমিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এছাড়াও জেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদন করে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস আদালত ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

এছাড়াও শহরের তেরি বাজার সেক্টরস কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ নেত্রকোনা জেলা কমিটি উদ্যোগে নিজস্ব কার্যালয়ে যুদ্ধকালীন উইং কমান্ডার সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শামছুজ্জোহা মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডসহ সকলকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এদিকে, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং জেলা পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

সভায় বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খসরু, মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার নুরুল আমিন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো নজরুল ইসলাম খানসহ অন্যরা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি