1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

জাককানইবি ভর্তি পরীক্ষায় প্রথম স্বর্ণপদকজয়ী গৌরীপুরের রুদিতা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ভর্তি পরীক্ষায় সংগীত বিভাগে মেধাতালিকায় প্রথম হয়েছে ময়মনসিংহের গৌরীপুরের মেয়ে লাবিবা ইসলাম রুদিতা।

বৃহস্পতিবার এ ফলাফল ঘোষণা করা হয়।

লাবিবা ইসলাম রুদিতা গৌরীপুর পৌরসভার পূর্বদাপুনিয়া খেলার মাঠ মহল্লার ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম লিটন ও গৃহিণী শাহনেওয়াজ পারভীন শিউলীর কন্যা।

রুদিতা ২০২২ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দেশাত্মবোধক সঙ্গীতে দেশসেরা হয়ে স্বর্ণপদক অর্জন করে।

এছাড়াও ২০১৯ সালে লোকসঙ্গীতে প্রথম হয়ে জাতীয় শিশু পুরস্কার স্বর্ণপদক, ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করে রুদিতা।

রুদিতা লোক সংগীত বিভাগে স্কুল, উপজেলা-জেলা আর বিভাগের দেড় লাখ প্রতিযোগীর সঙ্গে লড়াই করে ২০১৯ সালে নিজেকে দেশসেরা লোকসঙ্গীত শিশুশিল্পী হিসেবে কৃতিত্ব অর্জন করে।

রুদিতা ২০২২ সালে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ৪.২৮ পেয়ে উত্তীর্ণ হয়। গৌরীপুর সরকারি কলেজ থেকে ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় ৪.২৮ জিপিএ পেয়ে পাশ করে।

তিনি শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণিতে জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। রুদিতার ছোট ভাই শাহরিয়ার ইসলাম তুর্জয় গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত।

রুদিতার বাবা মো. শফিকুল ইসলাম লিটন জানান, আসলে মেয়ের অর্জনে আমরা গর্বিত। লিটনের মেয়ের স্থলে আমি এখন ‘রুদিতার বাবা’ হিসেবে পরিচিত। সঙ্গীতাঙ্গনে এ পরিচয়েই সবাই ডাকে, সত্যিই অনুভূতি অন্যরকম, যা ভাষায় বুঝানো যাবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি