1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জাককানইবি খোলার দাবিতে শাখা ছাত্রলীগের স্মারকলিপি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

প্রতি বছর তিন সেমিস্টার শেষ করার জন্য নতুন একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, সেশনজট থেকে শিক্ষার্থীদের মুক্তি, আবাসিক হলগুলো খুলে শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবসহ নানা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

আজ বুধবার দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর শতাধিক শিক্ষার্থী নিয়ে স্মারকলিপি প্রদান করে শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের জীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। ইতিমধ্যে আমাদের ক্যাম্পাসে আশি ভাগ শিক্ষার্থীর ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে। তাই ক্যাম্পাস খুলে দেওয়া সময়ের দাবি। বাংলাদেশ ছাত্রলীগ সব সময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের জন্য আন্দোলন করে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু বলেন, আমরা শিক্ষার্থীদের আর্তনাদগুলো প্রশাসনের কাছে তুলে ধরেছি। দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাস খুলে নতুন একাডেমিক ক্যালেন্ডারের মাধ্যমে সেশনজট দূর করে শিক্ষার্থীদের হতাশামুক্ত করার দাবি জানাই।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, তোমাদের সকল যৌক্তিক দাবি আমরা দেখব। একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি