1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

জাককানইবিতে জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির ওয়েবসাইট উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির প্রথম ওয়েবসাইট ‘রিসার্চ জার্নাল অব ফোকলোর’-এর উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোসাম্মৎ জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জাহিদুর রহমান ও প্রফেসর ড. আবু সাইদ মো. মোস্তাফিজুর রহমান।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারন সম্পাদক শাহজাদা আহসান হাবিব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জার্নাল ব্যবস্থাপনা পদ্ধতির গবেষণা প্রকল্প পরিচালক ও প্রক্টর সহযোগী অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।

এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ওয়েবসাইটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টি ডিজিটাইজেশনের দিকে আরো একধাপ এগিয়ে গেল। ওয়েবসাইট ভিজিট করতে লগইন করুন- www.jkkniu.edu/journal

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি