1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

‘জয় বাংলা’ গানের সঙ্গে টিকটক ভিডিও বানিয়ে পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

ফেনীর পরশুরামে ‘জয় বাংলা, জিতবে আবার নৌকা’ গানের সঙ্গে টিকটক ভিডিও তৈরি করে ফেসবুকে পোস্ট করার ঘটনায় এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার কামরুল হাসান (১৭) পরশুরাম উপজেল বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের সুজায়েত খান ছুট্ট মিয়ার ছেলে ও খন্ডল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার কামরুল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রয়েছে। সে রাস্তার ওপরে দাঁড়িয়ে রাজনৈতিক গান দিয়ে টিকটক ভিডিও বানিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছে।

কামরুলের বাবা সুজায়েত খান ছুট্ট মিয়া বলেন, তিনি একজন হতদরিদ্র কৃষক বর্তমানে শারীরিকভাবে অসুস্থ। তার ছেলে খন্ডল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গানে টিকটক করে ফেসবুকে পোস্ট করায় পুলিশ সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে গ্রেপ্তার। তার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন বলে তিনি দাবী করেছেন।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, তাকে গত ৩ এপ্রিলে বক্সমাহমুদ বাজারের রাজনৈতিক নেতাদের দুপক্ষের সংঘর্ষের মিজানুর রহমানের একটি মামলায় আসামি করা হয়েছে।

এ বিষয়ে পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নুরুল হাকিম বলেন, গ্রেপ্তার তরুণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল। এ ছাড়াও সে রাস্তায় দাঁড়িয়ে ‘জয় বাংলা জিতবে আবার নৌকা’ গান দিয়ে টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে। তাকে রাজনৈতিক নেতাদের দুপক্ষের সংঘর্ষে ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি