1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে দুই ভাইয়েরই মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

বিরোধটা একখণ্ড জমি নিয়ে। প্রথমে দুই ভাইয়ের মধ্য ঝগড়া। পরে মারামারি। ধারালো অস্ত্রের আঘাতে তখনই নিহত হন ছোট ভাই। গুরুতর আহত হন বড় ভাই। তিনিও মারা গেলেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এ ঘটনা জামালপুরের মেলান্দহ উপজেলার।

নিহত দুজনের নাম এনামুল ইসলাম (৩২) ও জাকিরুল ইসলাম (২৫)। তাঁরা উপজেলার নাংলা ইউনিয়নের বন্দরৌহা এলাকার আবদুল মান্নানের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, একখণ্ড জমি নিয়ে বিরোধ চলছিল এনামুল ও জাকিরুলের মধ্যে। এর জের ধরে গত ২০ আগস্ট দুই ভাইয়ের মধ্যে প্রথমে ঝগড়া হয়। একপর্যায়ে তাঁরা মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় এনামুলের হাতে থাকা দায়ের কোপে জাকিরুল ঘটনাস্থলেই মারা যান।

সংঘর্ষের সময় গুরুতর আহত হন এনামুল। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরই মধ্যে এনামুলের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়। হাসপাতালে তাঁকে পুলিশের হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এ অবস্থায় গতকাল বুধবার দিবাগত রাত একটায় এনামুল মারা যান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, থানায় হত্যা মামলাটি করেছিলেন বাবা আবদুল মান্নান। এতে এনামুলকে একমাত্র আসামি করেন তিনি। গুরুতর আহত এনামুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফলে পুলিশ মামলার বিষয়ে এখন আইনি ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি