1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভুল সংশোধন হবে সহজেই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩

জন্ম ও মৃত্যু নিবন্ধনের ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ই করতে পারবে। নিবন্ধনে ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাট ভুল সংশোধনে মানুষ যাতে জনভোগান্তির শিকার না হন এজন্য সংশোধন প্রক্রিয়া সহজ করার এ উদ্যোগ নিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।

সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সকল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সকল জেলা প্রশাসক, সকল ক্যান্টনমেন্ট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসারকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী নিবন্ধন তারিখের পর ৯০ দিন পর্যন্ত নিবন্ধক সংশোধন করতে পারেন। কিন্তু বর্তমান বিডিআরআইএস সফটওয়্যারে ব্যক্তির নাম, পিতা-মাতার নাম, ঠিকানা, সন্তানের ক্রম ও অন্যান্য ছোট-খাট ভুল সংশোধনের জন্য ইউনিয়নের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভা, সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ডের ক্ষেত্রে ডিডিএলজির মাধ্যমে সংশোধন করতে হয়। এটি সময়সাপেক্ষ ও জনভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

চিঠিতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাট ভুল সংশোধনে জনগণ যাতে ভোগান্তির শিকার না হন এজন্য এখন থেকে এ সকল ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ই করতে পারবেন। এ অবস্থায় নিবন্ধন কার্যালয়গুলোকে এ নির্দেশনা মোতাবেক কার্যক্রম গ্রহণ করার পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি