1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী?

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য সাদেকা হালিম

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সাদেকা হালিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং বর্তমানে বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির ৬ষ্ঠ উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী চার বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অধ্যাপক সাদেকা হালিম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য ইমদাদুল হকের স্থলাভিষিক্ত হচ্ছেন। ক্যানসারে আক্রান্ত অধ্যাপক ইমদাদুল হক সম্প্রতি মারা গেছেন।

অধ্যাপক সাদেকা হালিম তথ্য কমিশনের প্রথম নারী কমিশনার ছিলেন। জাতীয় শিক্ষানীতি-২০১০–এর প্রণয়ন কমিটিরও সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক এই ডিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন ১৯৮৮ সালে। তিনি কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। তাঁর বাবা অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি