1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ছেলের প্রেমিকাকে সারারাত পাহারা দিলেন বাবা!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া কিশোরী।

বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেওয়া ছেলের কিশোরী প্রেমিকাকে সারারাত পাহারা দিয়েছেন প্রেমিকের বাবা। এর আগে প্রেমিকা বাড়িতে আসার খবরে পালিয়ে যান প্রেমিক, এমন ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলায়।

জানা গেছে, বিয়ের দাবিতে বাড়িতে অবস্থান নেওয়া ওই কিশোরী আত্মহত্যা করে পুরো পরিবারকে ফাঁসিয়ে দিতে পারে- এমন আশঙ্কায় প্রেমিকের বাবা প্রায় দুই রাত মেয়েটিকে পাহারা দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাওট গ্রামের দিনমজুর আব্দুল বারির মেয়ে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ময়না গত মঙ্গলবার সকালে বিয়ের দাবিতে ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়া এলাকার তার প্রেমিক আকাশের বাড়িতে এসে ওঠে। খবর পেয়ে আকাশ বাড়ি থেকে পালিয়ে যায়। কিন্তু আকাশ বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেয় ময়না। তাই আকাশের বাবা জহুরুল ইসলাম রাত জেগে ছেলের প্রেমিকাকে পাহারা দিয়েছেন; যাতে মেয়েটি কোনো দুর্ঘটনা না ঘটায়।

বিষয়টি সমাধানে বুধবার (০৩ মার্চ) রাতে সামাজিকভাবে বৈঠকে বসেন স্থানীয় গণ্যমান্য বক্তিরা। পরে রাতেই মেয়েটিকে বুঝিয়ে তার বাড়িতে পাঠানো হয়।

জানা গেছে, পলাতক প্রেমিক আকাশ ফিরে আসলে বিষয়টি নিয়ে আবার বসা হবে। মেয়েটিকে বিয়ে করতে রাজি না হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, বিষয়টি শুনেছি। সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি