1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

ছাত্র-শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেওয়ার সুপারিশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে করোনা টিকা প্রদানের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পিতবার (০৩ ডিসেম্বর) সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য মন্ত্রণালয়কে বলেছে সংসদীয় কমিটি।

কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, বেগম মেহের আফরোজ, মো. নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম, মো. মোশারফ হোসেন এবং কাজী মনিরুল ইসলাম অংশগ্রহণ করেন।

বৈঠকে ইতিপূর্বে গঠিত ২নং সাব-কমিটির রিপোর্ট মূল কমিটিতে উপস্থাপন করা হয়। কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপিত রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

বৈঠকে নবম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের কোভিড-১৯ এর টিকা দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া যায় কিনা সে বিষয়ে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে সুপারিশ করা হয়। কমিটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্বতন্ত্র শিক্ষা প্রকৌশল সেল গঠন করার সুপারিশ করে।

বৈঠকে ২০২১ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক মুদ্রণ ও বাস্তবায়ন অগ্রগতির বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। আগামী ২৭ ডিসেম্বর মধ্যে সকল বিদ্যালয়ে শতভাগ বই পৌঁছে দিতে কমিটি সুপারিশ করে।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি