1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর আগামী সপ্তাহে কমতে পারে লোডশেডিং, আশ্বাস বিদ্যুৎমন্ত্রীর ফুলপুরে কৃষক হত্যা: একই পরিবারের ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

ছাত্রলীগ নেতা সোহেল হত্যার ২৪ বছর, বিচার দেখে মরতে চান বাবা

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি সালেহ আহম্মেদ সোহেল হত্যার বিচার হয়নি ২৪ বছরেও। তার বাবা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি এনায়েত উল্লাহ সরকার। ছেলে হারানোর শোকে মা মনোয়ারা বেগম মারা গেছেন অনেক দিন আগে। বাবা এনায়েত উল্লাহ সরকারের শারীরিক অবস্থাও ভালো নেই। ২৪ বছর ধরে বিচারের প্রহর গুনছেন তিনি।

এনায়েত উল্লাহ সরকার বলেন, আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই। হত্যাকারীদের বিচার না দেখা পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। হত্যাকারীদের বিচার দেখে মরতে চাই।’

জানা যায়, ১৯৯৯ সালের ১৭ মে ছাত্রশিবিরের একদল ক্যাডার মিছিল নিয়ে স্টেশন রোডে যাওয়ার পথে ডাকবাংলোর সামনে ছাত্রলীগ কর্মীদের ওপর গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হন তৎকালীন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি বড়হিত ইউনিয়নের চরপুম্বাইল গ্রামের সালেহ আহম্মেদ সোহেলসহ ছাত্রলীগের আরও কয়েক কর্মী। পরে গুলিবিদ্ধ সোহেলকে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর নিহত সোহেলের বড় ভাই শাকিল আহম্মেদ রাসেল বাদী হয়ে ১২ জনকে অভিযুক্ত করে ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। সেই মামলার বিচারের কাজ এখনও চলমান। আজও বিচার পায়নি নিহত ছাত্রলীগ নেতা সোহেলের পরিবার।

এদিকে ছাত্রলীগ নেতা সোহেলের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে (১৭মে) বুধবার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া-মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি