1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩ নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক কর্মকর্তা, তদন্ত কমিটি জিয়া পরিবারের প্রতি কৃতজ্ঞতা, বিরোধীদের সতর্কবার্তা তথ্য প্রতিমন্ত্রীর মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করার ঘোষণা প্রধানমন্ত্রীর ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার বিজিপি নেতা দিনেশ ত্রিবেদী নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে নির্দেশ হাইকোর্টের কাস্টমস কর্মকর্তা হত্যা: ছেলের প্রথম জন্মদিনেই বাবা সমাহিত জঙ্গি হামলার সতর্কতায় ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা, শাহজালালে বিশেষ নজর

ছাত্রলীগের সব ইউনিটকে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

ছাত্রলীগের যেসব ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি নেই সেসব ইউনিটিটে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। আগামী ৫ মে এর মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগের যেসব সাংগঠনিক ইউনিটের (বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা, মেডিকেল কলেজ ও কেন্দ্রের আওতাধীন কলেজ শাখা) পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি সেসব ইউনিটকে আগামী ৫ মের মধ্যে গঠনতান্ত্রিক নিয়ম ও বিধি অনুসরণ করে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।’

এতে আরও বলা হয়, ‘নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো ইউনিট পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হলে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি