1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ছাত্রদের নতুন দলেই যোগ দিতে হবে, এমন বাধ্যবাধকতা নেই : আসিফ মাহমুদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারে দায়িত্বের পর রাজনৈতিক দলে যোগ দেওয়া প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, এখনো এ বিষয়ে তিনি সিদ্ধান্ত নেননি।

তিনি বলেছেন, ‘এমন তো অনেক কিছুই শোনা যায়। তবে আমার তরফ থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি। এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হবো।’

আজ শনিবার বেসরকারি একটি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টাকে এসব কথা বলতে শোনা যায়।

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছেই যে, আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি। তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হবো সেটা তো আসলে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি কিংবা কখন যুক্ত হবো সেটাও এখনও আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে, নতুন রাজনৈতিক দলেই যুক্ত হবো।’

তিনি আরো বলেন, ‘নতুন রাজনৈতিক দল হয়েছে। যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই (দলটি) করেছেন। সেখানে আগ্রহ তো আছেই। তবে আমি যখন রাজনীতি করার কথা চিন্তা করব, তখন আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব।

সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে। নট নেসেসারি নতুন রাজনৈতিক দলই হতে হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি